যুবকদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে বৃদ্ধরা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:১৮ পিএম

ভোরের আলো তেমন ফুটে ওঠেনি। ঠিক সেই সময় চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার বাসিন্দারা হাঁসুয়া, কাঁচি ও কোদাল হাতে নেমে পড়েছেন রাস্তায়। সেই দলে ছিলেন ৭০ বছরের বৃদ্ধ, মুক্তিযোদ্ধাসহ সব বয়সী মানুষ। গতকাল শুক্রবার দিনভর চলে ওই এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।

ব্যতিক্রমী এ উদ্যোগটি নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়ার নবীন-প্রবীণ জাগরণ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত