সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৬ রোহিঙ্গা আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০১:০০ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ছয় রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছে কমিউনিটি পুলিশ। শনিবার ভোরে টেকনাফের লম্বরী মৎস্য ঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। পরে তাদেরকে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম খান বলেন, লম্বরী এলাকা থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউপির কমিউনিটি পুলিশের সদস্যরা চার নারী, দুই পুরুষসহ ছয়জনকে উদ্ধার করেন।

স্থানীয় দালালের মাধ্যমে তাদেরকে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের করে এনে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য একত্রিত করা হয়।

তিনি বলেন, উদ্ধার রোহিঙ্গাদের নিজ শিবিরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত