শপিংমলে রাজীবের সঙ্গে মেহজাবিন, আবারও গুঞ্জন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০২:০৮ পিএম

গত পাঁচ-ছয় বছর ধরেই মেহজাবিন ও রাজীবের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন চালু রয়েছে। কিন্তু বরাবরই তারা দুজন তা অস্বীকার করে এসেছেন।  কয়েক মাস আগেই আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবিনের মোনাজাতরত অবস্থায় একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় মোনাজাতরত অবস্থায় রয়েছেন মেহজাবিন ও নির্মাতা আদনান আল রাজীবসহ আরও বেশ কয়েকজন শোবিজ সংশ্লিষ্ট ব্যক্তি। তখন তাদের বিয়ের গুঞ্জন আবার মাথা চাড়া দিয়ে উঠে। তখন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি শেয়ার করে অনেকেই লিখেছেন, মেহজাবিন ও আদনান আল রাজীব বিয়ে করেছেন।

তাদের নিয়ে এমন গুঞ্জন নতুন নয়। গত পাঁচ-ছয় বছর ধরেই মেহজাবিন ও রাজীবের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন চালু রয়েছে। তবে এটা ঠিক, যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি এর আগে কখনো দেখা যায়নি।

সম্প্রতি আরও একটি ছবি ভেসে এলো অনলাইনে। দেখা যায় বসুন্ধরা সিটি শপিংমলে একসঙ্গে ঘুরছেন মেহজাবিন ও রাজীব। জানা যায়, শুক্রবার বসুন্ধরা শপিংমলে আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখেছেন অনেক ভক্ত। দূর থেকে তাদের ছবিও তুলেছেন কেউ কেউ। শুধু তাই নয়, তাদের ঘোরাঘুরি করার ভিডিও ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সেগুলো ভাইরাল হয়েছে অনলাইনে দুনিয়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত