এবার ফরিদপুরে শিশুকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০২:৪৯ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের চাদঁপুর গ্রামে শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ চাদঁপুর গ্রামের বাড়ীর পাশে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম রহমত প্রামাণিক (৩)। বাবার নাম হানিফ প্রামাণিক।

শিশুটির মা স্বপ্না আক্তার বলেন, ‘বেশ কিছুদিন সন্তান নিয়ে গণ্ডগোল চলছিল। সন্তানকে আমার স্বামী স্বীকার করছিলো না। শুক্রবার আমি আমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসি। এরপর থেকে সে আমার সাথে গণ্ডগোল শুরু করে।

রাত ৯টার দিকে আমি ঘুম থেকে জেগে দেখি আমার সন্তান নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ধানক্ষেতের ভেতর আমার সন্তানের লাশ পাই। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

ঘটনার পর থেকে শিশুটির বাবা হানিফ প্রামাণিক পলাতক রয়েছেন বলে তিনি জানান।

সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, নিহতের মা শনিবার তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আমরা তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এর আগে গত রবিবার সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার বাবা-চাচাসহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ।

ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত