ভারতের বীরভূমের নানুর থানার খুজিটিপাড়ায় এক গৃহবধূকে নগ্ন করে ঘোরানোর ঘটনা ঘটেছে। পরকীয়ার ঘটনায় এক যুবকের আত্মহত্যার জেরে গ্রামবার মারধরে হাত ভেঙে যায় ওই নারীর।
ভারতের গণমাধ্যমে বলা হয়, নানুরের ওই নারীর বিয়ে হয়েছিল কড্ডা গ্রামে। বিয়ের প্রায় দশ বছর পরে তাদের দুটি সন্তান হয়। পরে গ্রামের রঞ্জন লোহারের সঙ্গে পরকীয়ার সম্পর্ক তৈরি হয় তার। ২০১১ সালে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। ২০১২ সালের এপ্রিলে তারা ফিরে আসেন।
এরপর গ্রামে সালিশি সভায় ওই যুবকের ৩০ হাজার টাকা জরিমানা হয়। স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সম্পর্ক জোড়া লাগে ওই নারী এবং তার স্বামী। তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করেন আবার। অভিযোগ রয়েছে, এরপর খুজবিপাড়ার এক যুবকের সঙ্গে ওই নারীর নতুনকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানাজানি হতে এলাকার লোকজন প্রশ্ন তুলতে শুরু করেন। এরপর বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই যুবক।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে নগ্ন করে মারতে শুরু করে। এতে তার একটি হাত ভেঙে। তাকে নগ্ন করে পুরো গ্রাম ঘোরানো হয়।
এরপর ওই নারী খুজুবিপাড়া পুলিশ ক্যাম্পে আশ্রয় নেন।
