যুবলীগ নিয়ে জবি ভিসির আগ্রহে ‘বিস্মিত’ : মোশাররফ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০২:১৪ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমানের যুবলীগের চেয়ারম্যান হওয়ার আগ্রহ দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি এমন কথা বলতে পারেন না। এটা সমাজ পচনের অন্যতম উদাহরণ।

ক্যাসিনোকাণ্ডে সম্প্রতি কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠনটির সম্মেলন হতে যাচ্ছে আগামী ২৩ নভেম্বর। এর মধ্যেই গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য মীজানুর রহমান বলেন, যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে তা নিতে উপাচার্যের পদ ছাড়তে তিনি রাজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত