চিত্রশিল্পী কালিদাসের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে সোমবার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০২:১৫ এএম

দেশের বরেণ্য চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আগামীকাল সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এর আগে সকাল ১০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ‘প্রথমে রবিবার সকালে মরদেহ শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কালিদাস কর্মকারের দুই মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। তারা সেখান থেকে রওনা করেছে। ১৫ ঘণ্টা ফ্লাইট বিলম্বের কারণে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে। এজন্য এক দিন পিছিয়ে সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন কালিদাস কর্মকার। এরপর মরদেহ রাখা হয় বারডেমের হিমাগারে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত