কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করায় মোদির তুরস্ক সফর বাতিল

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:৫৪ পিএম

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতিসংঘের সাধারণ সভায় কাশ্মীর নিয়ে পাকিস্তানের মতকে সমর্থন জানিয়ে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তখন তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধির থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনা, সুষ্ঠু বিচারের মাধ্যমেই এই সমস্যাকে মিটিয়ে নেওয়া প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে নয়।’

জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের বিরুদ্ধে প্রথম থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তান। চীনকে পাশে নিয়ে বিষয়টি আন্তর্জাতিক মহলেও টেনে নিয়ে গেছে তারা।

অন্য দিকে, ভারত শুরু থেকেই আন্তর্জাতিক মহলে এই বার্তা দিয়ে এসেছে যে, কাশ্মীর তাদের নিজস্ব ব্যাপার।

ভারত বিবৃতিতে বলেছে, ‘কাশ্মীরের অবস্থা নিয়ে তুর্কি সরকারকে আমরা সঠিক ধারণা রাখার আহ্বান জানাই। পরবর্তী সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী তাদের দেশে যাচ্ছেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত