মাদারীপুরে আ.লীগ নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৮:০৪ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার বেলা ১১টায় শিবচর হাতির বাগান মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নিয়ে মরহুমের স্মৃতিচারণ করে আপ্লুত হয়ে পড়েন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এ সময় মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান নিক্সন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজাউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত