কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে কন্যা, স্বাস্থ্য সচেতন হোন ধনু

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৮:৪৪ এএম

মেষ : স্ত্রীর আয় বাড়বে। ব্যবসায় এখনই উন্নতি হবে না। প্রতিপক্ষ সব কাজে বাধা সৃষ্টি করবে।

বৃষ : আইনি ব্যবসায় উন্নতি যোগ আছে। আয় সামান্য বাড়তে পারে। ঋণের টাকা উদ্ধার হবে।

মিথুন : স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। ঋণ করার পরিবেশ আসবে।

কর্কট : চাকরিজীবীরা শুভ ফল লাভ করবে। মহিলা বান্ধবীদের থেকে দূরে থাকুন-অর্থনাশ হবে। ঠান্ডায় রোগ বৃদ্ধি পাবে।

সিংহ : বন্ধুদের সহযোগিতায় ব্যবসা বৃদ্ধি পাবে। আয় বাড়বে এবং সংসারে শান্তি থাকবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।

কন্যা : বৈদেশিক বাণিজ্য বাড়বে। কিন্তু কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে। আয় বাড়বে এবং আত্মীয়দের সহযোগিতা বলবৎ থাকবে।

তুলা : বিদেশে উচ্চশিক্ষা লাভের পরিবেশ আসবে। কাজে-কর্মে নিজের প্রভাব খাটানো যাবে। আয় বাড়বে এবং সংসারে শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক : ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে। শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। আয় থেকে ব্যয় বাড়বে।

ধনু : অলসতায় সব কাজ সময়মতো শেষ হবে না। কাজের ব্যস্ততা বাড়তে পারে। স্বাস্থ্য সচেতন হোন।

মকর : নতুন নতুন কাজের পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়বেন। বিদেশ ভ্রমণ শুভ। আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ আছে।

কুম্ভ : ব্যবসায় আইনগত সমস্যার সমাধান হবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। সম্পত্তি ক্রয়ের সুযোগ পাবেন।

মীন : স্ত্রীর সহযোগিতায় কাজের বাধা দূর হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে। মায়ের অসুখ চিন্তায় ফেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত