খুলনায় ধারালো অস্ত্রের কোপে ছেলের মৃত্যুর পর আহত বাবা পিরু শেখ প্রায় দেড় মাস পর গতকাল সোমবার দুপুরে মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত ৭ আগস্ট মধ্যরাতে সন্ত্রাসীরা তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামের পিরু শেখের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ছেলে নাঈম শেখকে (২৬) হত্যা করে। এ সময় পিরু শেখ ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। নাঈম শেখ হত্যার ঘটনায় তার মা মাহফুজা খাতুন গত ৮ আগস্ট তেরখাদা থানায় হত্যা মামলা করেন।
