শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়: তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৮:৪০ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বৃদ্ধি পেয়েছে জিডিপিও। দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃণাল কািন্ত দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাসসের এমডি আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রীসহ অতিথিদের উত্তরীয় ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত