তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বৃদ্ধি পেয়েছে জিডিপিও। দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাসসের এমডি আবুল কালাম আজাদ, প্রমুখ।
