গুলশানে বিপুল পরিমাণ মদ ও ফেনসিডিল উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১২:৫৬ এএম

রাজধানীর গুলশানে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজে অবৈধ মাদকের সন্ধানে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে এ অভিযান চলে। রাত সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

প্রাথমিক তথ্যমতে, অভিযানে ৩৮৬ বোতল বিদেশি মদ ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।   

তিনি আরও জানান, এটি অনিবন্ধিত একটি ওয়্যার হাউজ। এখান থেকে ঢাকার ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মদ ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত