আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের গ্রæপে পড়েছে বাংলাদেশ। এই গ্রæপে আছে জিম্বাবুয়েও। তাদের সঙ্গেই ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রথম ম্যাচ বাংলাদেশের। ‘সি’ গ্রপের অন্য দল স্কটল্যান্ড। জানুয়ারির ১৭ তারিখ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচ দিয়ে ১৩তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে। ১৬টি দলকে ভাগ করা হয়েছে চার গ্রপে। প্রতি গ্রপের শীর্ষ দুই দল যাবে সুপার লিগে। বাকিরা খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপের জন্য। ২১ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি পাকিস্তানের সঙ্গে বাকি দুই গ্রপ ম্যাচ বাংলাদেশের। ২০১৬ সালের যুব বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। ওই আসরে তৃতীয় হয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন মিরাজ। ২০১৮ বিশ্বকাপে বাংলাদেশ হয় ষষ্ঠ।
