এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে প্রক্টরিয়াল বডি তাদেরকে আটক করে। পরে তাদেরকে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা-পুলিশের কাছে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরাফাত রহমান, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জিহাদ হাসান এবং একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের আরশিল আজিম নিলয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, এক পরীক্ষার্থীকে র্যাগিং দেওয়ার সময় তিনজনকে আটক করেছি। তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে।
