আবৃত্তি সমন্বয় পরিষদ

আসাদুজ্জামান নূর সভাপতি, আহকাম উল্লাহ সম্পাদক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৪:২৩ এএম

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদে আবারও সভাপতি আসাদুজ্জামান নূর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহকাম উল্লাহ। গতকাল শনিবার সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় আবৃত্তি সমন্বয় পরিষদের ত্রয়োদশ জাতীয় বার্ষিক কাউন্সিলে তারা নির্বাচিত হন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কাউন্সিলে সারা দেশের সদস্যভুক্ত ২৮০টি সংগঠনের তিনজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘সদস্যভুক্ত ২৮০টি সংগঠনের পাশাপাশি আরও ৩৬টি সংগঠনকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে কাউন্সিলে মনোনীত করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত