আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:০০ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া থানাদারটেক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় নিজ ঘর মেরামতের সময় বিদ্যুতের তারে জড়ালে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল আলম উপজেলার বরুমচড়া গ্রামের মিয়াজান মাঝির বাড়ির বজল আহমদের ছেলে।

বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বলেন, নুরুল আলম সকালে ঘর মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত