কাজে কর্মে সংসারে অনন্য এক নারী কারিনা কাপুর। তিনি একই সঙ্গে তারকা, স্ত্রী এবং সন্তানের মা'ও। কিন্তু সমানভাবে সব দায়িত্ব সামলান তিনি।
ফিল্মফেয়ার জানায়, ইনস্টাগ্রামে কারিনার ছবি দেখেই বোঝা যায় তার প্রতিদিনকার ব্যস্ততা। সিনেমায় অভিনয়ের বাইরে পরিবার নিয়েই দিন কাটে তার। ছেলে তৈমুরকে তিনিই নিয়মিত খাওয়া দাওয়া করান। তিনি নিজেই ছেলের যত্ন নিতে ভালোবাসেন। একইভাবে স্বামী সাইফ আলী খানকে সময় দেওয়া ও সংসারের অন্য কাজও ঠিকঠাক সামলান তিনি।
কাজ ভাগ করে নেন স্বামী স্ত্রী দুজনই। একজন বাইরে ব্যস্ত থাকলে অন্যজন ঘরে সময় দেওয়ার চেষ্টা করেন। পরিকল্পনা করে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করেন তারা।
কারিনা কাপুর বলেন, অনেক সময় আমি চাইলেও ঘরে সময় দিতে পারি না। তখন সাইফেরও যদি কাজ থাকে, আমি দুশ্চিন্তায় পড়ে যাই।
বর্তমানে একটি রেডিও শো নিয়ে ব্যস্ত আছেন কারিনা। মুক্তির অপেক্ষায় আছে করন জোহরের গুড নিউজ। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে কারিনার সঙ্গে আছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানিসহ অনেকেই।
এ ছাড়া আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডা সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি।
