অসুস্থ হয়ে হাসপাতালে বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৪১ পিএম

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর রাজধানীর অ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার রাতে বাসায় শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে মুর্তজা বশীরের বড় মেয়ে মুনীরা বশীর জুঁই বলেন, 'বাবা অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। শনিবার রাত ১১টার দিকে তিনি অসুস্থ অনুভব করেন। সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাই। তিনি এখন হাসপাতালের সিসিইউতে ডা. রেজার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন। তার হার্ট ফেল করেছে৷ পাশাপাশি কিডনিতেও সমস্যা আছে। সবাই দোয়া করবেন।'

ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর একাধারে একজন চিত্রশিল্পী এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন।

চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ বহু জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী মুর্তজা বশীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত