এবার তিনি সরাসরি বলেই দিলেন, 'মেয়ে যদি প্রেম করে তাহলে বলবো এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো। কারণ ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব'।
সঙ্গে এটাও বলেন, তিনি ছেলেমেয়ের সব সমস্যা নিয়েই আলোচনা করেন। কিন্তু এই প্রেমের প্রসঙ্গ তার একেবারেই পছন্দ নয়। এমনকী মেয়ে যদি জানতে চায় প্রেমিককে বাবার পছন্দ নয়, সেই উত্তরও তিনি দিতে বাধ্য নন। মেয়েকে তিনি বারবার একথাও বলেছেন, রাহুল এবং রাজ নামের কোনও ব্যক্তি প্রেমের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করতে। যদিও এই দুটি নামেই তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
