বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে ৬ মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বিপিএটিসির এমডিএস ড. মোহাম্মদ আবু ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের জ্যেষ্ঠতম পরিচালক (কৃষি ও পরিবেশ) ড. কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। প্রশিক্ষণার্থীদের কাছে বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন আবুল কালাম আজাদ, পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি), বার্ড।
