সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির মারা গেছেন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:১০ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

স্বজনরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের পাইকপাড়া এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন হুমায়ুন কবির। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমেরিকায় থাকা মেয়ে এলিন কবির দেশে এলে আজ সোমবার শহরের পৈরতলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হুমায়ুন কবির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) হয়ে নির্বাচনে অংশ নিয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত