মাদারীপুরে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১২:১৮ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ঘাট সংলগ্ন দোতারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান উল্টে একজন নিহত হয়েছে। সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকালে খুলনা থেকে ঢাকাগামী হুগলি বিস্কুট কোম্পানির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানের ভেতরে থাকা চালক মারা যান।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কাঠালবাড়ি ঘাট নৌপুলিশের সদস্যরা গাড়িটি উদ্ধারে যায়।

শিবচর হাইওয়ে থানার ওসি আবুল কালাম বলেন, ঘটনাটি শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়িটি ও লাশটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এখনো ভেতরে চালকের লাশ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত