১০০ এতিম শিশুকে খাওয়ানো হলো মাহির জন্মদিনে

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৫:২৩ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন ছিল গতকাল। নিজ উদ্যোগে বিশেষ কোনো আয়োজন না রাখলেও ভক্তদের আয়োজনে পালিত হয় মাহির জন্মদিন। ঘটা করে জন্মদিন পালন না করার পেছনে রয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা। ছোটবেলায় মাহির জন্মদিনে অভিমান করে আত্মহত্যা করে তার এক বান্ধবী। এরপর থেকে জন্মদিন ঘটা করে পালন করেন না তিনি।

এদিকে গতকালও সারাদিন শুটিং করে কাটিয়েছেন মাহি। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। এদিকে মাহির কাছের একজন আততীন যাকে মাহি বোনের মতো ভাবেন, তিনি ১০০  এতিম বাচ্চা খাওয়ালেন মাহির জন্মদিন উপলক্ষে। দেশ রূপান্তরকে  আততীন জানান, খিলগাঁওয়ের একটি এতিম খানায় ১০০ অনাথ শিশুকে খাওয়ানো হয়।

জন্মদিনের সন্ধ্যায় উত্তরার এক রেস্টুরেন্ট এ মাহিয়া মাহির সঙ্গে কেক জন্মদিন পালন করে তার ভক্তরা। সেখানে কেক কেটে মাহিকে ট্রিবিউট করে তার সিনেমার ক্লিপ, গান প্রদর্শন করা হয়। ভক্তদের অনুষ্ঠানে মাহি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। আততীন ছাড়াও এই আয়োজন সফল করতে কাজ করেন মাহির ভক্ত উজ্জ্বল, রানাসহ আরও অনেকে।

উল্লেখ্য ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহি। রাজশাহীর মেয়ে হলেও মাহির বেড়ে ওঠা ঢাকায়। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর পোড়ামন, অনেক সাধের ময়না, অগ্নি, জান্নাত-সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায় কাজ করেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং নিয়ে। শিগগিরই কাজ শুরু করবেন রায়হান রাফি’র স্বপ্নবাজি সিনেমার কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত