হেফাজত ইসলামের আমির শাহ আহম্মদ শফীর সঙ্গে গত সোমবার সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত, হাটহাজারী উপজেলার সভাপতি গৌবিন্দ প্রসাদ মহাজন, সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব প্রমুখ এ সাক্ষাৎ করেন।
এ সময় ঐক্য পরিষদের নেতারা আল্লামা শফী হুজুরের দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের সময় হাটহাজারীতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখায় হেফাজত আমিরকে ধন্যবাদ জানানো হয়।
