ঘোড়াশালের বাংলাদেশ জুটমিল

৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ, পাটমন্ত্রীর পদত্যাগ দাবি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১২:১৬ এএম

প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়ন এবং মিলের শ্রমিকদের নয় সপ্তাহের বকেয়া মজুরি ও কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতনসহ নয় দফা দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলে শ্রমিক বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল বুধবার সকালে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ বাংলাদেশ জুটমিল শাখার উদ্যোগে মিলের শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সমাবেশ থেকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) পদত্যাগ দাবি করা হয়।

বাংলাদেশ জুটমিলের সিবিএ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিবিএ নেতা হারুন অর রশিদ, সিবিএ সহসভাপতি দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা সাহেব আলী, আবুল খায়ের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত