উত্তর কোরিয়া আবারও জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ বছরে দেশটির ১২তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।
বিবিসি জানায়, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পিয়নগান প্রদেশ থেকে জাপান সাগরে এই পরীক্ষা চালানো হয়।
দক্ষিণ কোরিয়া বলছে, ক্ষেপণাস্ত্র দুইটি প্রোজেক্টাইল মিসাইল, যেগুলো মূলত মহাকাশে ছুড়ে মারা হয়। তবে জাপান মনে করছে, এগুলো ব্যালিস্টিক মিসাইল।
এই মাসের শুরুতে সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্ষেপণাস্ত্র চালিয়েছি উত্তর কোরিয়া। সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন তার মায়ের শেষকৃত্যে অংশগ্রহণের সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল প্রতিদ্বন্দ্বী দেশটি। এই সপ্তাহের শুরুতে মুন জে-ইনের মা মারা যান।
