সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

বিদেশে নারী কর্মীদের নিরাপত্তা দিতে আহ্বান

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০২:১০ এএম

প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতারা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির এক সমাবেশে নেতারা এ আহ্বান জানান।

নারী কর্মীদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে নেতারা বলেন, ‘সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ফিরেছেন ৮৫০ নারী। আগস্টের এক দিনেই ফিরে আসেন ১০৯ জন। চলতি বছরের দশ মাসে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে লাশ হয়ে ফিরেছেন ১১৯ গৃহকর্মী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত