যে মাদক সেবন করে, একদিন মাদকই তাকে নষ্ট করে। এ ছাড়া মাদক, জঙ্গিবাদ ও র্যাগিংয়ে জড়িয়ে অনেকের জীবন ধ্বংস হয়, তাই এসব থেকে বিরত থাকতে হবে। গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাদক, জঙ্গিবাদ ও র্যাগিংবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কামাল উদ্দিন আহম্মদ। এতে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) মীর শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিএমপি উপপুলিশ কমিশনার মো. আনিসুল হক, বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর মো. আনোয়ারুল হক বেগ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. সেকেন্দার আলী।
×
