মহেশপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০২:১৩ পিএম

ঝিনাইদহের মহেশপুরে উপজেলার ফতেপুর গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হাফিজুর রহমান ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।

নির্যাতিতার পরিবার জানায়, শনিবার বিকেলে শিশুটি খেলা করার সময় একই গ্রামর মসলেম শেখের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুরের বাড়িতে যায়। বাড়ি থেকে হাফিজুর বাজারে গিয়ে চানাচুর কিনে দিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়।

শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে ঘটনা খুলে বলে। পরে মহেশপুর থানায় নির্যাতিতার বাবা বাদী হয়ে হাফিজুরকে আসামি করে মহেশপুর থানায় রাতেই একটি মামলা দায়ের করেন। সেখান থেকে রাত ২টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত হাফিজুর রহমান।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লাহ বলেন, ‘শিশুটির ডাক্তারি পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত