ঢামেক হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ময়লার ড্রেন থেকে এক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে উদ্ধার করা হয় নবজাতকটি। তার বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগের সামনে সরকারি অ্যাম্বুলেন্স পার্কিং এর পেছনে ময়লার ড্রেনে নবজাতকটি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ এসে নবজাতকটি উদ্ধার করে। এরপর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে মৃত নবজাতকটি কেউ ওই ময়লার ড্রেনে ফেলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত