গাজীপুর সিটি করপোরেশনের চতর ও হাতিয়াব এলাকায় পরিবেশ দূষেণর দায়ে দুটি কারখানাকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, চতর ও হাতিয়াব এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় পরিবেশ দূষণের দায়ে হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা দুটি ইটিপি অস¤পূর্ণ রেখে বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণ করে আসিছল।
তিনি আরও জানান, ইটিপি স¤পন্ন করে কারখানা দুটির কার্যক্রম চালু করতে নির্দেশ দেওয়া হয়। দূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
