অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০১:৪০ এএম

নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলোÑ আটপাড়া উপজেলার হরিপুর তৈলিগাঁও গ্রামের ঝোটন চন্দ্র দাস (২৭), টেংগা গ্রামের সাদ্দাম মিয়া (২৩) ও মো. মামুন (২৫) এবং কেন্দুয়া উপজেলার আইতর মিস্ত্রীপাড়া এলাকার পল্লাদ চন্দ্র।

গত শনিবার রাতে তেলিগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার র‌্যাব-১৪-এর উপপরিচালক লে. কমান্ডার এম শোভন খান বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত