মেষ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। রোগে অস্ত্রোপচার হতে পারে।
বৃষ : স্ত্রীর রোগের জন্য বিদেশ গমনের পরিবেশ আসবে। আয় বাড়বে না। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মিথুন : অতৃপ্তিজনিত কারণে শুভ যোগাযোগ বাতিল হবে। মায়ের অসুখ চিন্তায় ফেলবে। নিজের পেটে এবং স্ত্রীর যৌনব্যাধি বাড়তে পারে।
কর্কট : ব্যবসায় পুঁজি শেষ পর্যায়ে পৌঁছেছে। স্বামী-স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে। আত্মীয়রা সাহায্য করলে ব্যবসা হতে পারে।
সিংহ : ঠা-াজনিত রোগ ভয় আছে। সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়বে।
কন্যা : দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। আয় কমের জন্য সংসারে অতৃপ্তি বাড়বে। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে।
তুলা : প্রতিযোগিতায় হেরে প্রতিদ্বন্দ্বীরা ক্ষতি করার চেষ্টা করবে। দুশ্চিন্তায় রক্তচাপ বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতায় বিদেশ গমন হতে পারে।
বৃশ্চিক : চাকরিক্ষেত্রে হঠাৎ পদোন্নতি বন্ধ হয়ে যাবে। স্বল্প ভ্রমণ যোগ আছে। ওষুধে ব্যয় বৃদ্ধি পাবে।
ধনু : রোগ বৃদ্ধির যোগ আছে। সংসারে শান্তি থাকবে। কর্মক্ষেত্রের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
মকর : বেকারদের কর্মপ্রাপ্তি যোগ আছে। রোগ থাকলেও বিদেশ ভ্রমণে যেতে হবে। ব্যয় বাড়তে পারে।
কুম্ভ : চাকরিক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। সপরিবারে বিদেশ ভ্রমণ যোগ আছে। ব্যয় বাড়বে।
মীন : প্রকাশ্যে শত্রুরা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে। স্ত্রীর চিকিৎসার জন্য অস্ত্রোপচার হতে পারে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে।
