নাশকতার মামলা

হাইকোর্টে আগাম জামিন ছাত্রদল সভাপতি-সম্পাদকের

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০২:৪৬ এএম

পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে গত ১০ অক্টোবর দলীয় সমাবেশের আগে পুলিশের ওপর হামলা, নাশকতার অভিযোগে ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতাকর্মীদের নামে পল্টন থানায় মামলা হয়। হাইকোর্ট তাদের চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে। এরপর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিচারিক আদালতে তাদের হাজির হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত