রাঙ্গুনিয়ায় নিজ ঘরে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১১:৩৭ এএম

রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালী পৌর এলাকায় নিজ বাসায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত স্কুল ছাত্রের নাম আশ্রাফ উদ্দিন (১৬)। তিনি রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং  উপজেলার ইছাখালী সদরের ব্যবসায়ী হেলাল উদ্দিন আশরাফির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশ্রাফ রবিবার রাতে টিভিতে ক্রিকেট খেলা দেখে যথারীতি নিজের কক্ষে ঘুমাতে যান। সোমবার  সকাল ১০টার পরেও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করে তার সাড়া পায়নি। জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের লোকজন।

পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবারের লোকজন।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিলকি জানান, আত্মহত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত