চরভদ্রাসনের ছাত্রলীগের সভাপতি কামরুল, সম্পাদক হৃদয়

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৩:০০ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত ৮টার দিকে কামরুল হাসানকে সভাপতি ও হাসিবুল হাসান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহ্মুদ শামীম।

ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন রুবেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাতি হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত