ঢাকা উত্তর ও দক্ষিণ আ.লীগের সম্মেলন ৩০ নভেম্বর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১০:২৪ পিএম

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন, আগামী ৩০ নভেম্বর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। একটু আগে গোলাপ সাহেব (আওয়ামী লীগের দপ্তর আবদুস সোবহান গোলাপ) কল দিয়ে বিষয়টি আমাকে জানিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘আমাকে গোলাপ ভাই কল দিয়ে বিষয়টি জানিয়েছেন।  আগামী ৩০ নভেম্বর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।’

এর আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই সম্মেলনের পর ২০১৬ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ দুটি পৃথক ইউনিটে কমিটি দেয় সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত