রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার অংশ হিসেবে পর্যাপ্ত সিসি ক্যামেরার জন্য সাড়ে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
গতকাল বিএবির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উত্তরা ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) এমএস কামাল, বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সদস্য সচিব এ কে এম নুরুল ফজল বুলবুল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
