মন্ত্রীর কণ্ঠ বিকৃত করায় যুবক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১১:০২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের ছবি ও কণ্ঠ বিকৃত করে কট‚ক্তি করায় আমিনুল ইসলাম আমিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রবিশালের উজিপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এদিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার আমিনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, উজিরপুরের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে আমিনকে গ্রেপ্তার করে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। ২০১৬ সালের ২৪ জানুয়ারি ফেইসবুকে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ নামক আইডিসহ আরও কিছু আইডি থেকে মন্ত্রীর ছবি ও কণ্ঠস্বর নকল ও বিকৃত করে মুসলমানদের উত্তেজিত করার জন্য বিভিন্ন পোস্ট দেন আমিন। এ ঘটনায় ওই বছরের ২৭ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত