ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন সৃজিত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১১:৪০ পিএম

কালজয়ী চরিত্র ফেলুদা’কে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘ফেলুদা ফেরত’নামের ওয়েব সিরিজ নির্মাণের জন্য  ইতিমধ্যেই সন্দীপ রায়ের থেকে ওই ওয়েব সিরিজের সত্ত্বও নিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ফেলুদা বানানোর কথা নিজেই জানিয়ে সৃজিত লেখেন, ‘আমার অনেক দিনের স্বপ্নপূরণ হতে চলেছে। আমার প্রথম ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’।

ফেলুদা সিরিজের জনপ্রিয় দুই গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’-তে নিয়েই বানানো হবে এই সিরিজ।

কিন্তু ফেলুদার ভূমিকায় কে থাকবেন? ভারতীয় সংবাদ মাধ্যমকে সৃজিত জানান, ফেলুদা কাকে করা হবে তা নিয়ে মাথায় অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায় চৌধুরী, যিশু সেনগুপ্ত-সহ বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করলেও এখনও পর্যন্ত চূড়ান্ত করেননি পরিচালক। তবে জটায়ুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তোপসেও এখনও ঠিক হয়নি বলেই জানা গিয়েছে। কবে দেখা যাবে ওই ওয়েব সিরিজ? পরিচালক জানালেন, পরের বছরেই দর্শকদের উপহার দিতে চলেছেন 'ফেলুদা ফেরত'। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত