লক্ষ্মীপুরের রামগতিতে তিন বছর ছয় মাস বয়সী শিশুকে ধর্ষণ মামলায় বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোর রাতে রামগতি উপজেলার শ্যামল গ্রামে ঘুমন্ত শিশুকে ধর্ষণ করে বেলাল। পরে পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় মামলা করা হয়।
পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাশার শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত কতৃ©ক যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেন।
