জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষ স্নাতক পাস কোর্সের ভর্তি কার্যক্রম ১৪ নভেম্বর শুরু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১১:৩৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে চলবে। ক্লাস ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো: ফয়জুল করিম জানান, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)) থেকে জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত