সালামের অর্থ পাচার মামলা বাতিল প্রশ্নে রুলের রায় অপেক্ষমাণ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১২:৩৯ এএম

একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বিচার কার্যক্রম বাতিল প্রশ্নে জারি করা রুলের রায় জানা যাবে যেকোনো দিন। গতকাল বৃহস্পতিবার রুলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আবদুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। খুরশিদ আলম খান জানান, মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন আবদুস সালাম। আদালত রুল জারি করে এর ওপর স্থগিতাদেশ জারি করেছিল। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে সর্বোচ্চ আদালত রুল নিষ্পত্তির আদেশ দেয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে হাইকোর্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত