শাহবাগের সমাবেশে আনু মুহাম্মদ

গণঅভ্যুত্থান ঠেকাতে জাবি বন্ধ ঘোষণা করা হয়েছে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১২:২৫ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঠেকাতেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘বন্ধ ঘোষণা করার পরও শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। উপাচার্যকে বলব শিক্ষার্থীরা যে গণরায় দিয়েছে সেটি মেনে নিয়ে পদত্যাগ করুন।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাবি উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে সবার আগে এই বিশ্ববিদ্যালয়গুলোকে পরিবর্তন করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, অধ্যাপক রেহনুমা আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত