চাইনিজ তাইপেকে হারিয়ে কোয়ার্টারে যুব কাবাডি দল

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০৭:৫৬ পিএম

জুনিয়র ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপে চাইনিজ তাইপেকে হারিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানায়, ইরানের কিশ আইল্যান্ডে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৮-৩৬ পয়েন্টে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮৪-১১ পয়েন্টে হারানো বাংলাদেশ টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল।

চার গ্রুপ থেকে দুটি করে দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল রাউন্ড। এরপর সেমিফাইনাল। ১৪ নভেম্বর কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত