পাকিস্তানে খুলে দেওয়া হচ্ছে বন্ধ হিন্দু মন্দির

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১১:৪২ পিএম

পাকিস্তানের ইমরান খান সরকার দেশের বেশ কিছু হিন্দু মন্দির খুলে দিতে যাচ্ছে। দেশটির হিন্দু সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবির পর বন্ধ মন্দির খুলে দেওয়া ছাড়াও এগুলোর সংস্কারের কথাও জানাচ্ছে পাকিস্তান।

ভারতে বাবরি মসজিদের জায়গায় মন্দির স্থাপনে দেশটির আদালতের নির্দেশ আসার পর এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান।

রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়, ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ এর মুখপাত্র আহমদ জাওয়াদ এক বিবৃতিতে তাদের সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরতে গিয়ে এ তথ্য দেন।  

বুধবার খালিজটাইমস ডটকম এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

বিবৃতিতে আহমদ জাওয়াদ বলেন, দীর্ঘদিন ধরে দেশের হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। তাদের দাবির সঙ্গে একমত হয়ে সরকার সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

বিবৃতিতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের অন্যান্য অর্জনগুলোও তুলে ধরা হয়। 

এর আগে শনিবার অযোধ্যা মামলার রায় দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট।

রায়ে জানানো হয়, বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য সরকার পরিচালিত একটি ট্রাস্টকে দেওয়া হবে। অন্যদিকে মসজিদের জন্য শহরের সুবিধাজনক স্থানে মুসলিমদের ৫ একর জমি দিতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত