গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তর কার্যালয়ে আনন্দঘন পরিবেশে ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ কুইজের প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, যুগ্ম সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ খোকন, উপ-সম্পাদক মাহবুব মোর্শেদ, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান খোকন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম ও সিনিয়র অফিসার-পিআর অ্যান্ড মিডিয়া আরজু হোসেন।
ওয়ালটনের কুইজ ছিল দুই পর্বের। প্রতি পর্বেই পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল কুইজের স্তূপ। ড্রতে প্রথম পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর জিতেছেন নাখালপাড়ার আতাউর। এই পর্বের মোট পুরস্কার ছিল ১৩টি। প্রথম পর্বের দ্বিতীয় পুরস্কার ওয়ালটন এলইডি টিভি জিতেছেন ফার্মগেটের ওমর ফারুক। তৃতীয় পুরস্কার ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের মান্নান। চতুর্থ পুরস্কার ওয়ালটন রাইস কুকার ৫টি জিতেছেন যথাক্রমে ডেমরার হালিমা, মিরপুর ২-এর রনি, মাদারীপুরের মনিরা, নারায়ণগঞ্জের পাগলার জনি ও নাজিমুদ্দিন রোডের মেহেরুন্নেছা। পঞ্চম পুরস্কার ওয়ালটন ব্লেন্ডার ৫টি জিতেছেন যথাক্রমে ডেমরার শাহনাজ, কোতোয়ালির তানভীর মাহমুদ, মিরপুরের রতন, মিরপুরের ফরিদ, মাদারীপুরের সোহাগ।
দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন এলইডি টিভি ৪৩ ইঞ্চি জিতেছেন ফার্মগেটের এম এ হামিদ। এই পর্বেও মোট পুরস্কার ছিল ১৩টি। দ্বিতীয় পর্বের দ্বিতীয় পুরস্কার ওয়ালটন এলইডি টিভি ৩২ ইঞ্চি জিতেছেন বনানীর আরিয়ান। তৃতীয় পুরস্কার ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন নারায়ণগঞ্জের গোদনাইলের মারুফ। চতুর্থ পুরস্কার ওয়ালটন রাইস কুকার ৫টি জিতেছেন যথাক্রমে মিরপুরের শাহ পরান, ঢাকার সানারপাড়ের লামিয়া, লালকুঠি ঘাটের ফাতেমা, মেহেরপুরের রুমাইসা ও কেরানীগঞ্জের নজরুল ইসলাম। পঞ্চম পুরস্কার ওয়ালটন ব্লেন্ডার ৫টি জিতেছেন যথাক্রমে মালিবাগের মোহাম্মদ রফিকুল্লাহ, গাজীপুরের করিম মিয়া, ওয়ারীর আনাস, নাটোরের রাজিব, মানিকনগরের তাফসী।
বিজয়ীদের সঙ্গে শিগগিরই দেশ রূপান্তর বিপণন বিভাগ থেকে যোগাযোগ করা হবে। দেশ রূপান্তর-দ্য গ্রিন লাউঞ্জ ড্র অনুষ্ঠিত
একই দিন একই অনুষ্ঠানে দ্য গ্রিন লাউঞ্জের সিইও সুকান্ত সৈকতের উপস্থিতিতে দেশ রূপান্তর-দ্য গ্রিন লাউঞ্জের শেষ পর্বের ড্রও অনুষ্ঠিত হয়েছে। তাতে শেষ পর্বের ১২ জন বিজয়ী হলেন মহাখালীর সাব্বির, নারায়ণগঞ্জের গোপালদীর মনির হোসেন, সদরঘাটের রাহাত, গাজীপুরের রুবেল, রামপুরা মহানগর প্রজেক্টের হৃদি, মিরপুরের রনি, মিরপুর আনন্দ নগরের শাহাবুদ্দীন, নারিন্দার সাথী, ঢাকার নবাববাড়ীর নাইম আহমেদ, মিরপুর ১০/সি-এর আকতার হোসেন, কুমিল্লার আল আমিন, ঢাকার আজিমপুরের ইরম জাহান। এই ড্রর পুরস্কারস্বরূপ একজন বিজয়ী পরিবারের মোট চারজন সদস্যকে নিয়ে গ্রিন লাউঞ্জে সুবিধামতো সময়ে ডিনারের সুযোগ পাবেন। দেশ রূপান্তর-গ্রিন লাউঞ্জের পক্ষ থেকে বিজয়ীদের সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে।
