ব্রাজিলের বিপক্ষে এগিয়ে মেসির আর্জেন্টিনা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০১:০০ এএম

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই আলাদা এক উন্মাদনা। বলা হয়ে থাকে, এ দুই দেশের ম্যাচ থাকলেই বিভক্ত হয়ে পড়েন ফুটবলভক্তরা। তাই লড়াইটির নাম দেওয়া হয়েছে সুপার ক্লাসিকো। তেমনই আরেকটি উপলক্ষ এসে গেছে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে তারা। সর্বশেষ ২০১২ সালে তিনবার মুখোমুখি হয়েছিল লাতিন দুই পরাশক্তি। মাঝে পাঁচ বছরে একবার করে লড়েছিল তারা। কিন্তু গত কোপা আমেরিকার পর এই দু’দলের লড়াই যে আর প্রীতি ম্যাচে সীমাবদ্ধ নেই!

এবারের সুপার ক্লাসিকো রূপ বদলে ফেলেছে দু’দলের শেষ মোকাবিলার কারণে। জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০তে হারিয়ে দেয় স্বাগতিক ব্রাজিল। ওই ম্যাচের ফলাফল নিয়ে বেজায় অসন্তুষ্ট ছিলেন মেসি। কনমেবলের বিপক্ষে মন্তব্যও করেছিলেন। যে কারণে তিন মাস নিষিদ্ধ হতে হয়েছে তাকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই ফিরতে যাচ্ছেন মেসি। তাই মুখোমুখি গত পাঁচ ম্যাচে তিনটিতে জিতে ব্রাজিল এগিয়ে থাকলেও আজ মানসিকভাবে এগিয়ে আর্জেন্টিনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত